চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশনে জুলুস ১০ নভেম্বর

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে আগামী ১০ নভেম্বর রবিবার এশিয়ার বৃহত্তম ঐতিহ্যবাহী জশনে জুলুস বের করা হবে। জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)।

 

 

উপস্থিত থাকবেন শাহজাদা আল্লামা  সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মজিআ)।   এবারের জুলুসে ৬০ লাখের বেশি মানুষ জমায়েত হওয়ার আশা প্রকাশ করা হয় আয়োজক ট্রাস্ট।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবার জশনে জুলুস সকাল ৯টায় বের হবে।

আগেবিশ্বের অন্যতম দামি স্মার্টফোন
পরেআফগান বাদশাহ সঞ্জয় দত্ত!