আফগান বাদশাহ সঞ্জয় দত্ত!

0
8

অর্জুন কাপুর ও কৃতী শ্যাননকে নিয়ে পিরিয়ডিক ফিল্ম ‘পানিপথ’ নিয়ে ব্যস্ত বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। এটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর। সঞ্জয় দত্ত রয়েছেন আফগান বাদশাহ আহমদ শাহ আবদালির চরিত্রে।

ছবিতে থাকা সঞ্জয়ের ফার্স্ট লুক ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা অর্জুন কাপুর। সেটি সাড়া ফেলেছে বিনোদন দুনিয়ায়। ক্যাপশনে অর্জন লিখেন, ‘আহমদ শাহ আবদালি। তার ছায়া যেখানে পড়ে সেখানেই মৃত্যু আসে।’

এদিকে আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ‘পানিপথ’-এর ট্রেলার। এই ছবিতে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি তুলে ধরা হবে। দেখানো হবে আফগান বাদশাহ আহমেদ শাহ আবদালির জন্য মারাঠা সেনাবাহিনীর কীভাবে বিরাট পরাজয় হয়। চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

আগেচট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশনে জুলুস ১০ নভেম্বর
পরেচৌফলদন্ডীতে কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা