চৌফলদন্ডীতে কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা

0
5

 

এম.এ আজিজ রাসেলঃ
সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া ঐতিহ্যবাহী ছেদ্দেমা রক্ষিতা বৌদ্ধ বিহারে সম্পন্ন হয়েছে ৩দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব। সোমবার (৪ নভেম্বর) উৎসবের সমাপণী দিনে বসে হাজারো পুণ্যার্থীর মিলনমেলা। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মন্দির বিহার প্রাঙ্গণে। দুপুরের ভোজন শেষে বিকালে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। ধর্মীয় গুরুদের ধর্মদেশনার পর দান করা চীবরসহ নানা সামগ্রী।
ধর্মদেশনাকালে ধর্মীয় গুরুরা বলেন, কঠিন চীবর বুদ্ধের ধর্ম দর্শন প্রচার ও প্রসারে আত্মনিবেদিত ভিক্ষু সংঘের পবিত্র উত্তরাধিকার। প্রতিটি বৌদ্ধ ভিক্ষু তাঁর জীবনে একবার হলেও পবিত্র কঠিন চীবরে আকীর্ণ হয়ে বিনয়ে প্রজ্ঞাপ্ত গুণের অধিকারী হওয়ার টওত্যাশা রাখেন ও দোষ থেকে মুক্তির জন্য মুখিয়ে থাকেন।
গত শনিবার (২ নভেম্বর) এই উৎসব শুরু হওয়া তিনদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল, ভোরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, শীলগ্রহণ, সংঘদান, আহার গ্রহণ, ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে পিন্ডদান, ফানুস উড়ানো ও পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মোপদেশ।

 

কঠিন চীবর দানোৎসব আহবায়ক কমিটির উমংছেন, চেনহ্লামং, মিছোথোয়াইন ও অংকেছিন বলেন, দান উৎসব উপলক্ষে বৌদ্ধ বিহারকে সাজানো হয় বর্ণিলভাবে। চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে। সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার আমাদের।

আগেআফগান বাদশাহ সঞ্জয় দত্ত!
পরেঈদগাঁও বাজারের ব্যবসায়ী নুরুল আমিন সওদাগরের মৃত্যুবার্ষিকী পালিত