ঈদগাঁও বাজারের ব্যবসায়ী নুরুল আমিন সওদাগরের মৃত্যুবার্ষিকী পালিত 

0
5

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মরহুম নুরুল আমিন (সও)  আত্মার মাগফেরাত কামনায় আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল রাত দশ টায় ঈদগাঁও বাজারস্থ এক হোটেলে এ আয়ো জন হয়। বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাজারের ব্যবসায়ী আলহাজ্ব ছব্বির আহমদ সওদাগর,সদর যুবলীগের সাধারন সম্পাদক  রাজিবুল হক চৌধুরী রিকোর সভাপতিত্বে বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের অন্যতম নেতা গফুর আলম চৌধুরীর পরিচালনায় সভায় মরহুমের স্মৃতিচারণ ও আত্মার শান্তি কামনা করে আলোচনায় অংশ নেন, ঐক্য পরিষদের সদস্য  রফিকুল ইসলাম। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক,ইত্যাদি খ্যাত নুরুল ইসলাম,মিডল কক্স ইউনাইটেডের সভাপতি  কাফি আনোয়ার, যুবনেতা হাসান তারেক।  ঐক্য পরিষদ সদস্যদের মধ্যে ছিলেন,রুহুল আমিন,শহীদুল আলম,রায়হান আমিন, রাসিব নুর,রিদওয়ানুল করিম, মুশফিকুর রহমান, শাকিল খাঁন,সাজেদুল ইসলাম,আশিকুর রহমান আশিক,আনোয়ার,সাইফুল ইসলাম লেদু, নেজাম উদ্দিন, সাজ্জাদুল হক রাসেল,আজিজ, তৌহিদুর রহমান,কামাল হোসেন,শাকিব,জসীম উদ্দীন, বোরহানউদ্দিন, বজলুল রহমান, রাসেল, নাসিরসহ আরো অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নায়েবে ইমাম মাওলানা নুরুল আমিন। আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম নুরুল আমিন সওদাগর জনপ্রিয় ব্যবসায়ী নেতা ছিলেন। তিনি সুখে-দুখে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের কল্যাণে নিজের জীবন অতি বাহিত করে গেছেন। সর্বস্তরের ব্যবসায়ীদের শ্রদ্ধার পাত্র ছিলেন। দলমত নির্বিশেষে বাজারের ব্যবসায়ীরা বিপদে-আপদে তার দ্বারস্থ হতেন। তিনি বাজারের সার্বিক উন্নয়ন ও সর্ব স্তরের ব্যবসায়ী সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন।

আগেচৌফলদন্ডীতে কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা
পরেকক্সবাজারে ভূঁইফোড় সাংবাদিকদের দৌরাত্ব্য