রামু পানের ছড়ায় বসতঘরে হামলাঃ আহত-৫

0
7
নিজস্ব প্রতিবেদক
রামুর দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া এলাকার পূর্ব শত্রুতার জেরে চিহ্নিন্ত দুষকৃতকারীরা দেশীয় অস্ত্র, এম দা, লোহার রট ও হাতুড়ি দিয়ে হামলা করে বসতঘর ভাংচুর করে ৫ জনকে মারত্বক আহত করেছে। এসময় নগদ টাকাসহ বাড়ির আসবাব পত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দিকে, ওই এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে ফরিদুল আলমের নেতৃত্বে, তার ছেলে, আবদুল হামিদ, আবদুল হালিম, আবদুল হাকিম, আবদুর রশিদ, আবদুল মুবিন ও উখিয়া হলদিয়া গুরারদিপ এলাকার সিরাজুল হক সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পূর্বপরিকল্পিত ভাবে, একই এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে ছৈয়দ হোসেনের বসতঘরে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন, মাষ্টার কলিম। আহতরা হলেন, কলিম উল্লাহর পিতা ছৈয়দ হোসেন, তার ভাই শফিউল্লাহ, আমান উল্লাহ, ছলিম উল্লাহ আর তাদের মাতা ফাতেমা খাতুন। আহতদের আশংকা জনক অবস্থা উদ্ধার করে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় রামু থানায় এজেহার দায়ের করা হবে বলে জানান কলিম উল্লাহ। রামু থানা পুলিশের এসআই ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দুপক্ষের জায়গা জমি নিয়ে আগে থেকে বেজাল আছে। কলিমের একটি অভিযোগ তিনি তদন্ত করেছেন। এতে অভিযোক্তরা প্রচলিত আইনকে তোয়াক্কা না করে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। রামু থানার ওসি তদন্ত এসএম মিজানুর রহমান জানান, মামলার বিষয়ে ওসি স্যার ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আগেরামুতে সন্ত্রাসীর হামলার শিকার কলিম উল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 
পরেচকরিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ১৫দিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধারঃআটক ১