রামুতে চেক প্রতারণা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার

0
7

 

অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক অাসমী মং হোলারাখাইন নাকে এক যুবককে গ্রেফতার করেছ পুলিশ।
সে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের মৃত চা জে রাখাইন এর ছেলে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রামু রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । রামু থানা সূত্রে জানা যায়, অাসামীর বিরুদ্ধে মামলা নং এসটি ৬৭৪/১৭, সিঅার ৫৬/১৭ (রামু) ধারা এনঅাই এ্যক্ট -৩৮ এর কক্সবাজার যুগ্ন দায়রা জজ ২য় অাদালত ও ৪নং বিশেষ ট্রাইবুনাল কর্তৃক অাসামীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় ৮ মাসের বিনাশ্রমে সাজা ও ৫ লক্ষ ২০ হাজার টাকার রায় দিয়েছেন বিজ্ঞ অাদালত। অভিযানে নেতৃত্ব দেয়া এসঅাই তানভীরুল ইসলাম জানান, অাদালতের নির্দেশনা মোতাবেক সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার পূবর্ক অাদালতের প্রেরণ করা হয়েছে।

আগেলম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদ ও দারুল কুরআন নূরানী একাডেমী উন্নয়ন পরিষদের যৌথ সভা 
পরেরামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন