রামুর কচ্ছপিয়ায় পূর্ব শ্রত্রুতার জের ধরে পুরুষাঙ্গ কেটে দিলেন দুর্বৃত্তরা

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
রামুর কচ্ছপিয়া পূর্বে শ্রত্রুতার জের ধরে ফজরের সময় মসজিদে যাওয়ার পথে মনির আহমদ (মনু) (৪০) নামের এক মুসল্লীকে ফিলিম্ম স্টাইলে তুলে পুরুষাঙ্গ কেটে দিলেন দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর ভোর ৫ টায় তুলাতলী এলাকায় পিঁয়ার আহম্মদ ঘোনার ভিতরে এ ঘটনাটি ঘটে।আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা গোলাম কাদেরের ছেলে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।জাফর আলম প্রকাশ গোদা জাফর নামের এক ব্যক্তি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে ভিকটিম সুত্রে জানা গেছে।
সুষ্টু তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন মনির আহমদ এর স্ত্রী গুল তাজ বেগম ।
এই ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের বলেন আমি খবরটি সকালে শোনে ঘটনাটি সরজমিন তদন্ত করার জন্য এস আই জাকির হোসেন এর নেতৃত্ব এক দল সোর্স গিয়ে ঘটনাটি পরিদর্শন করেছি।এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আগেছেঁড়া শার্টে আশাহীন চোখ, দুর্দিনের ছাত্রনেতার অভাবের জীবন
পরেলিংরোডে র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক-১