রামুতে লোকালয়ে হাতির পাল, ১ জন আহত

0
2

 

এম,আবদুল্লাহ আল মামুন, রামু

রামুতে লোকালয়ে বন্যহাতির তান্ডবে ১ ব্যক্তি আহত ও ধানী ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, আহত মুর্তজা( ৬৫) মুমুষাবস্হায় ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করা হয়েছে,
গত ২১ নভেম্বর রাত ১০ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব কাউয়ারখোপ ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে,
জানাগেছে ১০/ ১৫ টির হাতির পাল লোকালয়ে এসে ধানী ফসলে হানা দিলে স্হানীয় লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে যায়,
এসময় হাতির দল গ্রামের মৃত ঠান্ডামিয়ার পুত্র মোঃ মুর্তজাকে আছড়িয়ে মৃত ভেবে ধানক্ষেতে ফেলে দেয়,
পরে স্হানীয় জনতা তাকে অাশংকাজনক অবস্হায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়,
চট্রগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গ্রামের বাসিন্দা ওবাইদুল হক জানান বনাঞ্চলে খাদ্যের সংকট দেখা দেয়ায় হাতির দল সাম্প্রতিক সময়ে লোকালয়ের দিকে ছুটে আসছে।

 

এদিকে চলতি আমনের ফসল ঘরে তোলার পুর্ব মুহুর্তে
ধারাবাহিক ভাবে হাতির আক্রমনে কৃষক- কৃষানী,ও বনাঞ্চল নিকট বর্তী বাসিন্দারা চরম উদ্ধিগ্নাবস্হায় দিনাতি পাত করছে বলে জানাগেছে,

আগেপেকুয়ায় নবম শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
পরেবিশ্ব মানচিত্রে যোগ হচ্ছে আরেকটি দেশ