টেকনাফ স্থলবন্দরে আসা মিয়ানমার জাহাজ হতে বিয়ার ও হুইস্কিসহ আটক-১

0
6

হুমায়ূন রশিদ :

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা মিয়ানমার হতে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্য বোঝাই জাহাজে অভিযান চালিয়ে বিয়ার ও হুইস্কিসহ ১জনকে আটক করেছে।
সুত্র জানায়,গত ২৪ নভেম্বর রাতে টেকনাফ বিসিজি স্টেশনের বিশেষ একটি দল সাইরং খালে অভিযান চালিয়ে মায়ানমারের একটি বাণিজ্যিক জাহাজ হতে আন্দামান গোল্ড বিয়ার ৮০ ক্যান, চ্যাং ক্লাসিক বিয়ার ১৩০ ক্যান এবং ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কিসহ লাডোঅকিয়ার ছেলে ছটি (৩৫) নামের এক মাদককারবারীকে আটক করেন।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদককারবারী দীর্ঘদিনধরে এই মাদকব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত বিয়ার ও হুইস্কি মায়ানমার হতে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করেন। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেআ’ লীগের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদলের আভাস
পরেকক্সবাজার জেলাজুড়ে বিভিন্ন সড়কে বেপরোয়া গতির ১৮৯৫টি অবৈধ ডাম্পার