টেকনাফ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

0
6

গিয়াস উদ্দিন ভূলু :

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।
সুত্র জানায়, ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির একটি বিশেষ টহল দল ইয়াবা লেন-দেনের খবর পেয়ে ডেইল পাড়ায় অভিযানে যায়। মাদকের চালান হাত বদলের সময় বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করলে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে হাতে থাকা ব্যাগ ও দেহ তল্লাশী করে ৪হাজার ৭শ ৯৬পিস ইয়াবা ও নগদ ৭হাজার টাকাসহ ডেইলপাড়ার আনোয়ার হোছনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৬) এবং মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ নুরুল আমিন (১৭) কে আটক করে।

 

আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আগেআগামীতে নতুন বইয়ের সঙ্গে ২ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা
পরেচকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সম্মেলন ও কাউন্সিল