টেকনাফের পাহাড়ে গোলাগুলিতে সন্ত্রাসী নিহত : গুলিবিদ্ধ ৩ পুলিশ

0
7

 

পিকলু দত্ত, টেকনাফ:

টেকনাফের পাহাড়ী এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। এতে পুলিশ বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন।

২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলিতে নিহত ব্যক্তি হচ্ছে মো. উল্লাহ ওরফে সোনা মিয়া (৪৫)। তিনি হ্নীলা ইউনিয়নের উলুচামরীর মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলা ইউনিয়নের অপরাধ প্রবণ পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে যায়। এ সময় দুর্বৃত্ত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই সাইফ উদ্দিন, কনস্টেবল জুলিয়া নুর ও মোস্তফা আহত হন। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশীয় এলজি, ৮ রাউন্ড তাজা বুলেট, ২৫ রাউন্ড খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। আহত তিন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ হাসপাতাল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর নিহত ব্যক্তিকে শনাক্ত করেছেন।

এব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) মো. রাকিবুল ইসলাম জানান, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আগেরহিমা আক্তার এর ছাত্রত্বের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করলো সিবিআইইউ
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১০