কক্সবাজারকে বিশ্ব মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে-কউক চেয়ারম্যান

0
10

এম.এ আজিজ রাসেল
কক্সবাজারের সমস্যা অনেক। ধীরে ধীরে এই শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করা হচ্ছে। এ জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একাধিক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। অতি শিগগিরই আরও নানা কার্যক্রম গ্রহণ করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে বিশ্ব মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সোমবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সহযোগিতায় টেকপাড়ায় সড়ক আলোকায়ন প্রকল্প উদ্বোধন ও মতবিনিময় সভায় সদ্য যুগ্ন সচিব পদমর্যাদায় উন্নীত হওয়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ উপরোক্ত কথা বলেন। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি গোলাম মাওলা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লেঃ কর্ণেল (অবঃ) আনোয়ার উল ইসলাম, ডাঃ সাজ্জাদ কাশেম, শিক্ষাবাদি গোলাম কিবরিয়া, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার, এড. জাহেদ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন কউক এর সচিব লেঃ কর্ণেল মোহাম্মদ রাসেদ, মোহাম্মদ আলম, উরি, হাজী ওসমান গণি, জয়নাল আবেদীন কাজল, মহিউদ্দিন, দেলোয়ার হোসেন জান্নু, মোহাম্মদ জাহেদ, শেখ ফরহাদ, রউফ নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাহেরুল ইসলাম আনু। এর আগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠন সদ্য যুগ্ন সচিব পদমর্যাদায় উন্নীত হওয়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

আগেরামুতে ৬হাজার পিচ ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি
পরেএডভোকেট গুন্দু ও সহযোগি সরোয়ারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলা