রামুতে ৬হাজার পিচ ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি

0
3

মোঃ নুরুল হক,রামু

কক্সবাজারের রামু উপজেলা রেজুখাল বিজিবির চেকপোস্টে ৬হাজার পিচ ইয়াবা সহ নুর নাহার(৪০) নামে এক মহিলাকে আটক করেছে (৩৪বিজিবি)।

মঙ্গলবার (০৩ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টে অটো (টমটম) তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক কৃত নুর নাহার উখিয়া উপজেলা হাজীপাড়া গ্রামের কালা মিয়ার স্ত্রী।

 

 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩ডিসেম্বর) সাড়ে ৫টার দিকে রামু মরিচ্যা রেজুখাল বিজিবির চেকপোস্টে কক্সবাজার গামী একটি অটো (টমটম) তল্লাশি করার সময় টমটমে থাকা যাত্রীদের মধ্যে নুর নাহার কে সন্দেহ হলে, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে কে আটক করা হয়।

আসামী ও ইয়াবা রামু থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

আগেরোহিঙ্গা শিশুদের পড়াশোনায় বাধা নেই: কমিশনার
পরেকক্সবাজারকে বিশ্ব মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে-কউক চেয়ারম্যান