রামুতে ৩ হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

0
9

 

মোঃনুরুল হক

রামু উপজেলায় খুনিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বিজিবির চেকপোষ্টে তিন হাজার পিচ ইয়াবাসহ আবুল আলম (৪৫) কে আটক করে বিজিবি। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

আটক কৃত ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশন,বাকলিয়া হাফেজ নগর ৩নং আলম কলোনীর মোঃ বদিউর রহমানের ছেলে।

 

 

বিজিবি জানান, আনুমানিক রাত ১টার দিকে রামু- মরিচ্যা বিজিবি চেকপোস্টে একটি সিএনজির যাত্রীদের মধ্যে আবুল আলম কে সন্দেহ হলে, তল্লাশী চালিয়ে তার কোমরে বাঁধা কৃত্রিম বেল্ট থেকে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আরো জানান,আটক কৃত আবুল আলম ইয়াবার প্যাকেট গুলোকে কৃত্রিম বেল্ট বানিয়ে কোমরের সাথে বেঁধে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন,এই সময় তাকে আটক করা হয়।

আটককৃত আবুল আলম কে ইয়াবা সহ রামু থানায় পাঠানো হয়েছে।

আগেচকরিয়ায় অবৈধ বালু মহালে অভিযান, ৪ ড্রেজার মেশিন জব্দ!
পরেঅবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগের নেতা আটক