টেকনাফের হ্নীলায় শ্বাশুড় বাড়িতে জামাই খুন

0
6

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / হেলাল উদ্দিন : টেকনাফের হ্নীলায় শ্বাশুড় বাড়ির লোকজনের হাতে এক জামাইকে প্রকাশ্য দিবালোকে কূপিয়ে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করেছে।
জানা যায়, ৫ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফের হ্নীলা আলী আকবর পাড়ায় শ্বাশুড় বাড়ি গিয়ে বসবাসরত রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার সোলতান আহমদের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) কে মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) এ.বি.এম.এস দোহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে। নিহতের শরীরের ছুরিকাঘাত এবং জখমের চিহ্ন রয়েছে। নিহত আনোয়ারের সংসারে ১ বছরের ১জন শিশু সন্তান রয়েছে।
নিহত আনোয়ারের ভাই রশিদ উল্লাহ বলেন,আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকান্ডের সুবিচার চায়।
স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন,এলাকা হতে আনোয়ার নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

 

টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) এ.বি.এম.এস দোহা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে নিহত আনোয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সুত্র জানায়,নিহত আনোয়ার আলী আকবর পাড়ার সৌদি প্রবাসী মমতাজ মিয়ার মেয়ে হাসিনাকে বিয়ে করে। নিজ বাড়িতে জটিলতার কারণে বউকে নিয়ে গত ৬মাস পূর্ব হতে শ্বাশুড় বাড়িতে গিয়ে বসবাস করে আসছে। শ্বাশুড় বাড়িতে প্রায় সময় তাদের ঝগড়া হত। গত রাত সাড়ে ১১টারদিকে প্রতিবেশীরা ঝগড়ার শব্দ শুনতে পায় বলে জানায়। কিন্তু কি কারণে এই ঝগড়া হত তা নিয়ে মুখ না খুললেও আনোয়ার নিহতের পর তার শ্বাশুড়ি সুরত নাহারের পরকীয়াসহ অবৈধ কর্মকান্ড নিয়ে মুখরোচক হরেক রকম আলোচনা চলছে। #

আগে৪৯ টি চোরাই মোবাইল সেট সহ চোর সিন্ডিকেটের ২ সদস্য আটক
পরেকক্সবাজারের স্থানীয়রা সংখ্যালঘুতে পরিণত হয়েছে: টিআইবি