
ঈদগড়-ঈদগাঁও সড়কের আবারো ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা যাত্রীদের মারধর লুটপাট শেষে দুই যাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।
অপহৃতরা হলেন- ঈদগড় টুটারবিল গ্রামের মৃত নুরুল আলমের ছেলে নুরুল ইসলাম ও হাসনাকাটা গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল খালেক।
জানা যায়, ৫ই ডিসেম্বর ভোর ৬টায় ঈদগাও অভিমুখী যাত্রীবাহি একটি সিএনজি অটোবাইক সড়কের হিমছড়ি ঢালায় গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ডাকাত দল ব্যারিকেট দিয়ে গাড়িটি আটকিয়ে যাত্রীদের মারধর ও লুটপাট চালিয়ে দুই যাত্রীকে পাহাড়ের দিকে নিয়ে যায়।
অপহৃত মৌলভী নুুরুল ইসলামের চাচা শফি আলম জানান, দুই জনকে মুক্তি দিতে অপহরণ কারীরা চার লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে যাচ্ছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজিত নাথ ঈদগাঁও ঈদগড় সড়ক থেকে দুই যাত্রীকে অপহরন করার কথা শুনেছেন বলে জানিয়েছেন।
ঈদগড় পুলিশ ক্যাম্পের এএসআই মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,ঈদগড়-ঈদগাও সড়কের দুই ঢালায় পুলিশ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিউটি করে থাকে। এ সময়ের মধ্যে সবাইকে যাতয়াত করার জন্য অনুরোধ জানান। অপহৃত দুই জনকে উদ্ধারে ঈদগড় ও ঈদগাও পুলিশ যৌথ অভিযান করেছেন।













