
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে প্রতিবন্ধিতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
৮ ডিসেম্বর ( রবিবার) বিকেলে ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার নোঙ্গর ও ইপসার যৌথ আয়ো জনে এবং ইউএনডিপির সহায়তায় প্রতিবন্ধি দের অধিকার বিষয়ক সচেতনতামুলক এ উঠান বৈঠকে নর-নারী প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধিরা অংশ গ্রহন করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি ও সদর কমিউনিটি পুলিশিং ফোরামের নিবার্হী সদস্য এম আবু হেনা সাগর। প্রতিবন্ধিদের অধি কার বিষয়ে বক্তব্য রাখেন,নোঙ্গরের ফিল্ড অফি সার কানেতা আক্তার। উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউনিয়ন প্রতিবন্ধি সমিতির সভাপতি শামসুল আলম ও সাধারন সম্পাদক রিয়াদসহ আরো অনেকে।













