
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক।
পরে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, সাংবাদিকসহ নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেজাউল, ৯ ডিসেম্বর,













