পেঁয়াজের দাম মাত্র ৪৫ টাকা চলছে কক্সবাজারে

0
8
এম আলমঃ
কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় টিসিবি’র আওয়তায় কক্সবাজার জেলায় নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি শুরু হয়েছে। আজ ৯ ডিসেম্বর বেলা ১১ টা থেকে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে এই কার্যক্রমের উদ্ভোদন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) জয়নাল আবেদিন ও বাজার মনিটরিং কর্মকর্তা শাহাজাহান আলী।
জানা যায়, কক্সবাজার শহরের বাংলা বাজারস্থ মেসার্স কাদের এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে। ২ কেজি ২৫০ গ্রাম পেঁয়াজের মূল্য মাত্র ১০০ টাকা, যার প্রতি কেজির মূল্য ধরা হয় ৪৫ টাকা। এমন খবরে শহরজুড়ে পেঁয়াজ ক্রেতাদের ভিড় জমে আছে। উচ্চ মূল্য থেকে হঠাৎ করে দাম পড়ে যাওয়া সর্বস্তরের ক্রেতারা বেজাই খুশি হয়ে বিক্রয় কেন্দ্র পাড়ি জমাতে শুরু করেছে। উদ্ভোদনের দিনে ৪৫ টাকা দরে ৫ টন পেঁয়াজ বিক্রিয় করা হবে। প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী প্রতিদিন এ পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে বলে জানান ঐ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাদের।
এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, সাধারণ ক্রেতাদের চাহিদা মেটাতে সরকার বদ্ধ পরিকর। চাহিদা অনুযায়ী জেলার বিভিন্ন স্থানে এই ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রয় চালু থাকবে।
আগেকক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
পরেআফ্রিকান সুন্দরীই মিস ইউনিভার্স