রামুতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চা দোকানদার খুন

0
8

 

এম,আবদুল্লাহ আল মামুন,রামু 
রামুতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক চা দোকানদার খুন হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়ায় এ ঘটনা ঘটে,
জানাগেছে গ্রামের মৃত বাদশাহ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম( ৪০) কে বাড়ীর পার্শ্বস্হ সড়কে দুর্বৃত্তরা ছুরিকাহত করে ফেলে চলে যায়,
পরে বাড়ী থেকে বাবার জন্য চা দোকানে খাবার নিয়ে জাহাঙ্গীরের পুত্র রিয়াদ( ১২) তার বাবাকে আহতাবস্হায় দেখতে পেয়ে চিৎকার করলে স্হানীয়রা এসে তাকে আশংকা জনক অবস্হায়
উদ্ধার পুর্বক রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যেরত ডাক্তার মৃত ঘোষনা করে,
নিহত জাহাঙ্গীর ৩ সন্তানের জনক
রামু থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে,
পুর্ব শত্রুতার জেরে উক্ত ঘটনা ঘটতে পারে বলে পরিবারিক সুত্রে জানা গেছে।

বিস্তারিত আসছে….

আগে৫৯ হাজার টাকা ছাড়াল সোনার ভরি
পরেরামুতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু