টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

0
6

হেলাল উদ্দিন, টেকনাফঃ
টেকনাফে রোহিঙ্গা ডাকাত দল ও র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল করিম নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দু সালামের পুত্র।
র‍্যাব-১৫ টেকনাফ ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত আড়াইটার গোপন সংবাদে র‍্যাব জানতে পারে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন বরইতলি এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র‍্যাবের পক্ষে থেকে পাল্টা গুলি ছোঁড়া হয়।

 

উক্ত ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম(৩৮) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
তিনি বলেন, ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি এলজি, ৩ রাউন্ড গুলি,২ রাউন্ড গুলির খালী খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,নিহত ডাকাত অহরন মামলার পলাতক আসামী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত।

আগেআওয়ামী লীগে উপদেষ্টা পদের সংখ্যা বাড়ছে
পরেঅভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প