কালারমারছড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল ডাকাত নিহত

0
9

মোহাম্মদ আবুতাহের, মহেশখালী

মহেশখালী উপজেলার কালামারছাড়া ইউপিস্থ নোনাছড়িতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল ডাকাত (৩০) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব নোনাছড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত জয়নাল ডাকাত ওই এলাকার মুফিজুর রহমান প্রকাশ মজু বলীর পুত্র বলে জানা গেছে।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, পূর্ব সন্ত্রাসীদের গ্রেফতারে পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল নিহত হন। এসময় একই এলাকার এলাদনের পুত্র সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও ফজল করিমের পুত্র আবছারকে (৩৫) গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আগেরামুতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী
পরেকক্সবাজার প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত