
আল মাহমুদ ভুট্টো,রামু
যুগ্মসচিব ও সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) বিজয় ভুষণ পাল বলেন বিজ্ঞান চর্চা ছাড়া কোন জাতির উন্নয়ন হবে না। বিজ্ঞান মনষ্ক জাতি গঠনের জন্য বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শুধু লেখাপড়া করলে হবে না, নিজের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন যে দেখতে জানেনা সে কোনদিন উন্নতি করতে পারেনা। যার যার নিজস্ব স্বপ্ন বাস্তবায়নে তিনি সকলকে কাজ করার আহবান জানান। রামুতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে গেষ্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব নার্গিস আকতার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদু সাত্তার মিয়া, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদুর রহমান, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমূখ। এর আগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএস আই আর) ও রামু উপজেলা প্রশাসন আয়োজিত প্রদর্শণীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আল মাহমুদ ভ‚ট্টো,রামু
১৯.১২.১৯













