রামুতে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
  রামুতে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করছে
ভূমিদস্যু চক্র। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রামু থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধীয় জায়গায় আদালতের নির্দেশ মোতাবেক স্থাপনা
নির্মাণসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেন।
রামু থানার উপ পরিদর্শক ইমতিয়াজ উদ্দিন জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের
উত্তর মিঠাছড়ি এলাকার মৃত মৌলভী হাফেজ আহমদের ছেলে আবদু শুক্কুর  গত ১৮
ডিসেম্বর কক্সবাজার এডিএম কোর্টে তার দখলীয় জমি জোর জবর দখল করছে মর্মে
একই এলাকার হাবিব আহমদের ছেলে বদরুদ্দোজা ও ইমাম উদ্দিনের ছেলে হাবিব
আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত শান্তি ভঙ্গের আশংকা করে
সহকারি কমিশনার ভূমি,রামুকে বিরোধীয় জমি সংক্রান্ত মামলার তদন্তভার দেন
এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা
মোতাবেক রামু থানার উত্তর মিঠাছড়ি মৌজার বি.এস ৮৩ নং খতিয়ানের বি.এস ১৭৬৯
দাগের আন্দর ৩৮ শতক নাল শ্রেণীর বিরোধীয় জমিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ
ঘোষনা করেন। বিবাদী পক্ষ স্থাপনা নির্মাণের খবর পেয়ে উপ পরিদর্শক ইমতিয়াজ
উদ্দিন সেখানে গিয়ে আদালতের নির্দেশ মোতাবেক স্থাপনা নির্মাণসহ সকল ধরনের
কার্যক্রম বন্ধ করে দেন এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে
নির্দেশ দেন।
        অভিযোগকারী আবদু শুক্কুর জানান, তার মায়ের নামে খরিদীয় জমি দীর্ঘদিন ধরে
তারা ভোগ দখলে আছেন। সম্প্রতি একটি ভূমিদস্যুচক্র ওই জমিটি দখলে নিতে
মরিয়া হয়ে উঠেছে। তাই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত ১৪৪ ধারা জারি
করে মামলা বিচারাধীন রেখেছেন। আদালতে আদেশ অমান্য করে তাদের জমিতে শনিবার
সকালে ওই ভূমিদস্যুচক্র স্থাপনা নির্মাণ করছে। তিনি সেখানে গেলে তারা মারমুখী অবস্থান নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। অবশেষে ভূমিদস্যু চক্রের হুমকি
ধমকিতে তিনি প্রাণভয়ে প্রথমে থানায় এবং পরে স্থানীয় ইউপি মেম্বার ও
চেয়ারম্যানকে অবহিত করেন।
        জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স
জানান, খবর পেয়ে স্থানীয় মেম্বারসহ ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে আদালতের
নির্দেশনা মোতাবেক এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার অনুরোধ জানায়।
আগেউখিয়া থানায় জনগনকে আইগত সহায়তা প্রদানে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ
পরেশীতার্ত মানুষের পাশে দাঁড়ান : বিত্তশালীদের প্রতি ডিসি কামাল হোসেন