ভারুয়াখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে গৃহবধূর মৃত্যু

0
7

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনাপাড়ায় গ্যাসের সিলিন্ডারের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্য ঘটেছে। উল্লেখিত এলাকার মকবুল আহমদ সেরাং পুত্র আলী আহমদের বাড়িতে বুধবার ২৫ ডিসেম্বর বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম আরেফা বেগম (৪০)। সে আলী আহমদের সহধর্মিণী। রামু ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মামুন হোসেন  এতথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি আরো জানান, রামু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ৫’১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫’৩৩ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করে এবং রান্না ঘরে গ্যাসের আগুনে জ্বলতে থাকা গৃহবধূ আরেফা বেগমকে উদ্ধার করলেও ততক্ষণে আরেফা বেগমের প্রাণবায়ু গ্যাসের আগুনে কেড়ে নিয়েছে। সুত্র জানায়, আগুনে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মূল্যবান মালামাল উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগেউখিয়ায় ফের প্রকাশ্যে পাহাড় কর্তন ও মাটি ভরাট বাড়ছে, নিরব বন বিভাগ 
পরেঈদগাঁওতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে কোরান প্রেমী জনতার ঢল