ঈদগাঁওতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে কোরান প্রেমী জনতার ঢল

0
5
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের বৃহত্তর ঈদগাঁওতে এই প্রথমবারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে ছুটে আসা হাজার হাজার কোরান প্রেমী জনতার ঢল নেমেছে। দেশী-বিদেশী আন্তজার্তিক ক্কারীদের সু মধুর কোরানের কণ্ঠে আলোয় আলোকিত হয়ে উঠেছে ঈদগাঁও।
বৃহত্তর ঈদগাঁও আন্তজার্তিক ক্বেরাত সম্মেলন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আন্তর্জাতিক এই ক্বেরাত সম্মেলন অনুষ্টিত হয়। এতে দেশী-দেশীদের ক্বারীদের ক্বেরাত শুনতে বৃহত্তর এলাকার বিপুল সংখ্যক লোকজনের উপচেপড়া ভিড় লক্ষনীয়।
২৫শে ডিসেম্বর এ মাঠে দুপুর থেকে শুরু হয়েছে ক্বেরাত সম্মেলন।
আন্তজার্তিক ক্বেরাত সম্মেলন সংস্থা,জেলা সভাপতি ক্বারী জহিরুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক ক্বারীদের মধ্য উপস্থিত থেকে সুমধুর কন্ঠে ক্বেরাত পরিবেশন করেন,মিশরের শায়খ ক্বারী সোলাই মান শিহাব,ক্বারী মাহমুদ আস সৈয়্যাদ,ক্বারী আহমদ আবদুল হাফিজ,তানজানিয়ার শায়খ ক্বারী রেজা আইয়ুব,ক্বারী ঈদি শা’বান, ভারতের শায়খ ক্বারী তৈয়ব জামাল। এছাড়া দেশীয় ক্বারীদের মধ্যে, ঢাকার শায়খ ক্বারী নাজমুল হাসান,ক্বারী শহিদুল ইসলাম,ক্বারী তাওহীদ লাহোরী,ক্কারী আমজাদ হোছাইন, চট্রগ্রামের ক্বারী আনোয়ার হোছাইন,ক্বারী মুফিজ,আন্তজার্তিক পুরুষ্কার প্রাপ্ত হাফেজ জাকারিয়া,কক্সবাজারের ক্বারী শফি উল্লাহ কাসেমী।
এ ক্বেরাত সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ ক্বেরাত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারন লোকজন। বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটি,সেচ্ছাসেবী সংগঠন ইউনিটির
সদস্যরা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন।
সংগঠন সাধারন সম্পাদক এমদাদুল হক,সহ সাংগঠনিক সম্পাদক আমীনুর রশিদ জানান, এ ক্বেরাত সম্মেলনে ঈদগাঁওবাসীর মাঝে  কোরআনের সুমধুর আওয়াজ সবখানে ছড়িয়ে পড়েছেন। ক্বেরাত সম্মেলনে কোরআনের আলোয় আলোকিত হলো ঈদগাহ ময়দান।
আগেভারুয়াখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে গৃহবধূর মৃত্যু
পরেঈদগাঁঁওর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কউক চেয়ারম্যানের মতবিনিময়