কলাতলী হোটেল থেকে আগ্নেয়াস্ত্র-ইয়াবা উদ্ধার

0
5

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের কলাতলীতে পিংক-শোর নামে এক হোটেল থেকে আগ্নেয়াস্ত্র, কিরিচ ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের এসআই তৈয়মুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার হওয়া মাদক ও আগ্নেয়াস্ত্রের সঙ্গে সম্পৃক্ত সন্দেহজনক তিনজনকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এসআই তৈয়মুর বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর থানা থেকে দেয়া ম্যাসেজে কলাতলীর সুগন্ধা পয়েন্টের দক্ষিণপাশের পিংক-শোর নামের হোটলেটির অফিস কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কাটা বন্দুক, দুটি কিরিচ ও প্রায় ২শ ইয়াবা জব্দ করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হোটেল পরিচালনায় থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে সম্পৃক্ততা না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

 

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, মালিকানার বিরোধ থাকায় হোটেলটির জমির মালিক নাছির উদ্দীন মহসীন প্রতিপক্ষকে ফাঁসাতে এসব অস্ত্র ও মাদক কৌশলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে।

আগেজেলায় ‘লাইসেন্স’ ছাড়াই চলছে চার শতাধিক হোটেল
পরেখুরুস্কুল সড়কে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: ঘটনাস্থলে সিআইডি