খুরুস্কুল সড়কে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: ঘটনাস্থলে সিআইডি

0
3

কক্সবাজার শহরে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু রহস্য খোলাসা হয়নি। তবে এখনো যুবকের পরিচয়ও পাওয়া যায়নি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইমসিন ইউনিট। তবে কিভাবে উপর থেকে নিচে পড়লো সেটা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই পাশের নির্মাণাধীন ভবন থেকে ৮ শ্রমিককে আটক করা হলেও তারা পুলিশের কাছে দাবি করেছে, নিহত যুবককে তারা চেনেননা।

 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহরের খুরুশকুল সড়কে নিচে পড়ে মারা যায় এই যুবক। যা ধরা পড়ে ঘটনাস্থলের কাছে একটি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায়। ঘটনার পর থেকে পাওয়া যায়নি ভবনের মালিক আবদুল মজিদকে।

আগেকলাতলী হোটেল থেকে আগ্নেয়াস্ত্র-ইয়াবা উদ্ধার
পরেবিএনপি’র প্রার্থী চূড়ান্ত: উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক