সাংবাদিক পুত্র সারওয়াত ওবাইদ ওয়াফী জিপিএ ৫ পেয়েছে

0
5

বার্তা পরিবেশকঃ

মোহাম্মদ সারওয়াত ওবাইদ ওয়াফী পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। আনন্দময় উচ্ছাসে শুরু হচ্ছে মোহাম্মদ সারওয়াত ওবাইদ ওয়াফী’র নতুন বছর ২০২০ সাল। কঠোর সাধনা ও নিষ্ঠায় বিদায়ী বছরের শেষ দিনে, তার প্রাপ্তীতে যোগ হয়েছে জিপিএ ৫। এ প্রাপ্তীতে উচ্ছ্বসিত ওয়াফী নতুন বছর শুরু কয়েক ঘন্টা আগেই সবাইকে জানিয়েছে শুভেচ্ছা-অভিনন্দন। হ্যাপী নিউ ইয়ার।
মোহাম্মদ সারওয়াত ওবাইদ ওয়াফী আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে সকল বিষয়ে জিপিএ ৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ওয়াফী ছয় বিষয়ে ৫৬০ নম্বর পেয়েছে। রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও রামু ট্যালেটন্স স্কুলের সাবেক শিক্ষক সাফিয়া ফারজানা রাফি’র বড় ছেলে মোহাম্মদ সারওয়াত ওবাইদ ওয়াফী। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ওবাইদুল হকের নাতি।
বিদায়ী বছরে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তি তার জন্য বড় অর্জন বলে জানিয়েছে ওয়াফী। এ প্রাপ্তি ধারণ করে, নতুন বছরে নতুন উদ্যমে পড়ালেখা শুরু করতে চায়। আগামী দিনগুলো শিক্ষার মান-মর্যাদায় পরিপূর্ণ হোক, এ প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়েছে সে।

 

পিইসিতে জিপিএ ৫ প্রাপ্তি’র জন্য নিজের অধ্যবসায় কথা গুরুত্ব দিয়ে বলেছে ওয়াফী। তার এ প্রাপ্তির জন্য প্রিয় শিক্ষক মন্ডলী, মেজ খালু-মেজ খালা ও মা-বাবা’র প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী বলে জানিয়েছে জিপিএ ৫ অর্জনকারী কক্সবাজার কে জি স্কুলের ছাত্র মোহাম্মদ সারওয়াত ওবাইদ ওয়াফী। তার পড়ালেখায় আরও যারা সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, তাদের প্রতিও কৃতিজ্ঞতা জানিয়েছে সে। ওয়াফী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে।

আগেএবারও জেলার শীর্ষে কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
পরেসোয়া কোটি রুপি মূল্যের সাপ উদ্ধার