
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকা থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মিয়ানমারের লালদ্বীপ এলাকা থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফের জাদিমোরা এলাকা দিয়ে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় নাফনদী পার হয়ে তিন থেকে চারজন সাঁতরে এপারে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ডাক দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ১১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে।













