রামুতে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
6

রামু প্রতিনিধিঃ

রামুতে মারসা বাস ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাইক্রো বাসের ড্রাইভার বলে জানা গেছে।

৩ মার্চ মঙ্গলবার সাড়ে  ১১ টায়  রামুর জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম হাইওয়ে মহাসড়কে  কক্সবাজার হইতে চট্রগ্রাম গামী  প্রাইভেট মাইত্রুো(চট্রমেট্রো চ-১১-৬২৭৮) কে  চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মারসা বাস সজোরে থাক্কাদিলে মাইত্রুো বাসের অজ্ঞাত নামা চালক ঘটনাস্হলে মৃত্যু বরন করেন।

মাইত্রুো বাসে থাকা  আরেকজন যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উক্ত মারসা বাসটি মাইত্রুোবাসটি চাপা দিয়ে ঘটনাস্হল হইলে দ্রুত পালিয়ে যাওয়ার

সময় স্হানীয় লোকজন জোয়ারিয়া নালা এলাকায় গাড়ীর ড্রাইভার সহ আটক করে মারসা বাস নং চট্রমেট্রো ব- ১১-১২৭৭ স্হানীয় লোকজনের হেফাজতে আছে।

উক্ত মাইত্রুো বাসের মালিক কক্সবাজার জেলার সাবেক মেয়র রাজ বিহারীর বলে জানা যায়। লাশের পরিচয় এখনো জানা যায় নাই।

আগেসাগর-রুনি হত্যাকাণ্ডে ২ অপরিচিত পুরুষের সম্পৃক্ততা পেয়েছে র‌্যাব
পরেরামুতে ২৫ লাখ টাকা ও ইয়াবাসহ প্রবাসীর স্ত্রী আটক