রামুতে হেলপ কক্সবাজারের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু 

0
5
সংবাদ বিজ্ঞপ্তি :
রামুতে ‘হেলপ কক্সবাজারের’ উদ্যোগে সামাজিক ক্লাবের সদস্যদের মধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩দিন ব্যাপী ‘জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে।
৪ মার্চ বুধবার সকালে রামুর ইন্সটিটিউট অব মিউজিক সেন্টার মিলনায়তনে ‘জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের’ আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করা হয়।
প্রশিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাসেম বলেন, আমাদের জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে জীবন দক্ষতার শিক্ষা আমরা পেয়ে থাকি। তবে আমরা অনেকে গ্রহণ করতে পারি আবার অনেকেই তা পারি না। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে জীবন দক্ষতার শিক্ষায় আপনাদেরকে দক্ষ করে গড়ে তোলা। আর এই প্রশিক্ষণে অর্জিত শিক্ষণের মাধ্যমে আপনাদের ক্লাবের সদস্যদেরকেও জীবন দক্ষতার শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, হেলপ কক্সবাজার কক্সবাজারে প্রতিষ্ঠিত সংস্থা। ২০০১ সাল থেকেই আমরা এতদঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইপসা সিভিক কনসোর্টিয়ামের সহায়তায় সিভিক প্রকল্পের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে রামুতে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে আমরা কাজ করতেছি। আশাকরি আপনাদের মাধ্যমে আমরা প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেলপ কক্সবাজারের প্রোগাম ডাইরেক্টর নুরুল আলম সাদেকী, সিভিক প্রকল্পপের প্রোগাম ম্যানেজার মোঃ সাদেকুল ইসলাম, ইপসা সিভিক কর্নসোটিয়ামের মনিটরিং অফিসার বনরত্ন, ট্রেনিং ফ্যাসিলিটেটর জুবাইদ হোসেন, সাইফুল ইসলাম,মরিয়ম বেগমসহ প্রমুখ।
উল্লেখ্য, ইপসা সিভিক কনসোর্টিয়ামের সহযোগীতায় আয়োজিত ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালায় রামুর ৫ টি সামাজিক ক্লাবের ২০ জন সদস্য অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে আরো ১০টি ক্লাবের সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।
আগেরামুতে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপনে প্রস্ততি সভা অনুষ্ঠিত
পরেরামুতে তিন দিনব্যাপী জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু