রামুতে পাহাড় কাটার অভিযোগে ২ জন আটকঃ ২ বছরের সাজা

0
6

রামু প্রতিনিধিঃ

রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কাটার দায়ে ২ জনকে  আটক করে, ২ বছর সাজা দিয়ে শ্রীঘরে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার আদালতের নেতৃত্ব দেন।

মঙ্গলবার( ১০ মার্চ ) সকালে তাদেরকে দক্ষিন মিঠাছড়িতে পাহাড় কাটার সময় এ দুজনকে  আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রামু চেইন্দা কাইম্যার ঘোনার এলাকার আবদুল ওয়াদুদের পুত্র আবদুল হালিম (২৯) ও একই এলাকা বলিপাড়ার মোঃ আলমের পুত্র মোঃ শহিদ (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা জানান, রামু এলাকায় যেখানে পাহাড় কাটা হবে সেখানে অভিযান চালানো হবে। কোন অপরাধী তার আমলে রামু এলাকায় থাকতে পারবে না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।

আগেরামুতে ‘সামাজিক সংগঠন’ মশাল এর উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পরেরামুর দক্ষিণ মিঠাছড়িতে অসহায় ব্যক্তির দখলীয় জায়গা দখলের পায়তারার অভিযোগ