পেকুয়ার মগনামা ইউপি চেয়ারম্যান ওয়াসিমের নিজ উদ্যোগে চালু হলো আইসোলেশন সেন্টার

0
4
কাউছার বিন ইসলাম, পেকুয়া 

করোনা ভাইরাসে আক্রান্তের পজেটিভ যখন নিত্যদিন বেড়ে চলছে।  জেলায় যখন রেডজোন, গ্রীনজোন, ইউলোজোনের সিগনাল ঠিক তখনই পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে চালু হলো আইসোলেশন সেন্টার। ইতিমধ্যেই মগনামা ইউনিয়ন স্ব্যাস্থ্য কমপ্লেক্সকে একটি আইসোলেশন সেন্টারে রূপ দেয়া হয়েছে।

শনিবার ৬ জুন সকালে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম আইসোলেশনের যাবতীয় মালামাল হস্তান্তর করেন মগনামা ইউনিয়ন স্ব্যাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডা: ফাবিহা মাহজাবিনের হাতে। মগনামা ইউনয়নের আইসোলেশনে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী একসাথে চিকিৎসা নিতে পারবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মগনামা ইউপি চেয়ারম্যান ওয়াসিম বলেন, আমি আমার দায়বদ্ধতা থেকে আমার ইউনিয়নের মানুষের জন্য এসব কাজ করে যাচ্ছি। আমার কথা হলো মানুষ সেবা পাবে কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আইসোলেশন সেন্টারের জন্য যাবতীয় লোকবল থেকে শুরু করে খাবার ও ওষুধ সামগ্রী ও সরবরাহ করে যাব আমার এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিত করতে।

এব্যাপারে  পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান বলেন, এটি অবশ্যই মহৎ উদ্যোগ, কেননা এসময়ে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। মগনামা উপি চেয়ারম্যান যে এরইকম একটি উদ্যোগ নিলেন এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। মগনামার মানুষ এখন সেখানে আইসোলেশনে থাকতে পারবে। তবে সার্বক্ষনিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগন যোগাযোগ রাখবেন বলেও জানান তিনি।

মগনামা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ফাবিহা মাহজাবিন বলেন, চেয়ারম্যান সাহেব আইসোলেশন সেন্টার করার জন্য ইতিমধ্যেই দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাকি সব ইকুবমেন্ট তিনি কাল পরশু দিবেন তাকে লিস্ট করে দেয়া হয়েছে। মগননামায় এমন উদ্যোগের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

আগেরাস্তা নাকি বিল? সংস্কারের দাবি এলাকাবাসীর
পরেফারুকী সুপার শপের মালিক ফরিদুল আলম ফারুকী আর নেই