
কাউছার বিন ইসলাম, পেকুয়া
পেকুয়া উপজেলার অন্তর্গত রাজাখালী ইউনিয়নের সবচেয়ে পুরনো রাস্তা এবং (দরবার রোড বলে খ্যাত) যেখানে তিনটি গ্রাম বকশিয়া ঘোনা, চড়িপাড়া ও বদিউদ্দিন পাড়ার সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তা। বারংবার পাকা রাস্তা হবে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন অাশ্বাস দিলেও তা বাস্তবে আরো অবনতির দিকে। উল্লেখ্য যে, আজ থেকে ১৫বছর অাগে ইট বসালেও রাস্তার ২ পাশে খাল থাকায় বর্ষায় বন্যার পানিতে ভেঙ্গে রাস্তা একেকার হয়ে গেছে। ফলে দীর্ঘ সময় ধরে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মুমুর্ষ রোগীসহ সকলের অভাবনীয় কষ্টে চলাচল করতে হচ্ছে। বাংলাদেশ সরকার চতুরমুখী উন্নয়ন কর্মকান্ড নিলেও এখানে তা সুষ্ঠু উদ্যোগের অভাবে অাজও এই গুরুত্বপূর্ণ সড়কটি হয়নি।
৩ গ্রামের এলাকাবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে রাস্তাটি সংস্কারের কাজ করে চলাচলের উপযোগী করা হোক। না হয় আমাদের বিচ্ছিন্ন জীবন যাপন করতে হবে তিন গ্রামের মানুষের।













