কোভিড-১৯ মোকাবেলায় টেকনাফে  প্রশাসন ও একলাবের সভা

0
3
প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফে উপজেলা প্রশাসন ও একলাবের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় কোভিড-১৯ বর্তমান পরিস্থিতি  ও লকডাউন বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হাফেজ শহীদউদ্দিন মোহাম্মদ নোমানের পবিত্র কোরআন তিলাওয়াত ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিকের গীতা পাঠ শেষে স্বাগত বক্তব্য রাখেন একলাবের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাখাওয়াত আমীন। ভিডিও প্রজেক্টরে দেখানোর মাধ্যমে একলাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন একলাবের মনিটরিং কর্মকর্তা মেহজাবিন আলম। এ সময় উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে রেডিও নাফের বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি পারভেজ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, একলাবের কমিউনিটি এনগেজমেন্ট অফিসারজুলফিকার আলী। এছাড়াও অন্যান্য সরকারী কর্মকর্তাগণ, আইসিডিডিআরবির প্রতিনিধি, মসজিদের ইমাম, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের শিক্ষা বিষয়ক প্রোগ্রাম সরাসরি রেডিও নাফে শোনা যায়। যার ফলে শিক্ষার্থীরা বিনামূল্যে  রেডিও নাফ শুনে সকল তথ্য পেয়ে উপকৃত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন বলেন, রেডিও নাফ একলাবের সকল কাজ প্রশংসনীয়। তারা দূর্যোগ থেকে শুরু করে সকল ধরনের অনুষ্ঠান আঞ্চলিক ভাষায় প্রচার করে জনসাধারণকে সচেতন করে আসছে। একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার বলেন, রেডিও নাফ মানুষকে সচেতন করার জন্য আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে থাকে। তাই অনুষ্ঠানের মধ্যে যদি বিনোদনের মাত্রা আরেকটু বাড়ানো যায় তাহলে শ্রোতারা আরও উপকৃত হবে বলে আমি মনে করি। উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও নাফের উপদেষ্টা কমিটির সভাপতি পারভেজ চৌধুরী বলেন, রেডিও নাফ একলাবের সকল কাজ সন্তোষজনক। তবে উপজেলা প্রশাসনের সাথে সবসময় সমন্বয় করে কাজ করলে রেডিও নাফ একলাব আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। কাজ করতে গিয়ে অামার যদি কোন সহযোগিতা দরকার হয় তাহলে আমাকে জানাবেন। আমি অবশ্যই সহযোগিতা করব।
আগেশাইখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সুস্থতায় দোয়া চেয়েছেন কক্সবাজার বাসী
পরেমঙ্গলবার কক্সবাজারে আরও ৩০ জনের করোনা পজিটিভ