
কক্সবাজারের রামুতে “পরিকল্পিত পরিবার গঠন,বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি ” বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ জুন) আইইএম ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর,ঢাকার আয়োজনে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্ম এ যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা হাবিবুর রহমান। জুম প্লাটফর্মে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কক্সবাজার জেলার উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, ডাঃপিন্টু কান্তি ভট্টাচার্য, আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সহকারী পরিচালক আইরিন আক্তার এবং মনিটরিং কর্মকর্তা রেহানা ফেরদৌসী।













