রামুতে চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী

0
2

 

আবদুল মালেক সিকদার, রামু
রামুতে শাহাজাহান নামে এক এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শাহাজাহান দক্ষিণ মিঠাছড়ি উমখালী মোক্তার বাপের পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। ২৫ আগস্ট রাত ৩ টার সময় পূর্ব উমখালী ধর পাড়া খ্যাতিস ধরের ছেলে গৌরঙ্গ ধরের বাড়িতে চোরি করে পালিয়ে যাওয়ার এলাকাবাসী তাকে আটক করে। স্থানীয়রা রামু থানা কে খবর দিলে
রামু থানার এ এস আই কবির নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। খ্যাতিস ধর জানান রাত ৩ টার সময় শাহাজাহান আমার বাড়ির কাঠের বেড়া তুলে ফেলে দরজার খুলে বাড়ির থেকে ১ লক্ষ ৪৯ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। আমি এলাকাবাসী কে খবর দিলে সাথে সাঘে এলাকাবাসী তাকে আটক করে।
স্থানীয় ধর্মীয় নেতা আজিদ দে জানান তাদের রয়েছে একটি বড় সিন্ডিকেট প্রতিদিন এমন কোন বাড়ি নাই চুরি হচ্ছে না । প্রতিটি বাড়ির মটর চুরি করে নিয়ে গেছে। কিছু দিন আগে আমাদের মন্দির থেকে স্বর্ণ ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। চোরের কারণে কোন পরিবার নিরাপদে নাই। একাকাবাসী জানান শাহাজাহানের সিন্ডিকেটের মধ্যে রয়েছে রাজারকুল হাফেজ পাড়া এলাকার আবদু শুক্কুরের ছেলে মোস্তাক, সাইফুল প্রকাশ আপুতিয়া। উমখালী জনু মাতব্বরপাড়া এলাকার মৃত সোহেলের ছেলে কাজল
স্থানীয় মেম্বার এরশাদ উল্লাহ জানান তাদের রয়েছে একটি বড় সিন্ডিকেট প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার আইনশৃঙ্খলা অবনতি হবে।

আগেরামুতে হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার
পরেগর্জনিয়া স্যোশাল এইড এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত