রামুতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
5

 

রামু  প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফাহিম রহমান(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গত রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজারকুল পাঞ্জেগানা -সোনাইছড়ি সড়কের ভগমান টিলার নিছ থেকে তাকে আটক করা হয়।

আটক ফাহিম রহমান কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার রহমানের ছেলে।

পুলিশ জানায়,গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটকের পর তার শরীরের বুকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৬ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই এমদাদ জানান, আটক ফাহিমের নামে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রামুকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

আগেরামুতে এশিয়ান প্রজাতির মৃত হাতি উদ্ধার
পরেকক্সবাজার জেলা কারাগারে অনিয়মই যেন নিয়ম