কামাল হোসেনঃ
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ইসলামিক সংগঠন আল-ফালাহ সোসাইটি আজ (১৪ আগষ্ট) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আনুষ্ঠানিক অফিস উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ।অফিস উদ্বোধন কালে চেয়ারম্যান মোস্তাক বলেন, সামাজ,দেশ,ইসলাম ও মানুষের সার্বিক উন্নয়নের জন্য আলেমরা গঠন করেছেন “আল ফালাহ ইসলামী সোসাইটি” তাদের স্বপ্নকে পূরণ করতে আমার আন্তরিক সহযোগিতা ছিল,আছে,এবং থাকবে, আমি যতদিন বেচে আছি ততদিন এই অফিসের ভাড়া আমি প্রদান করবো, ২টা ফ্যান দেব,অতীতে একটি স্টিলের আলমিরা দিয়েছিলাম। তাছাড়া আপনাদের সাথে মাদক,জুয়া, অনৈতিক কাজে বাধা দিতে আমি সবসময় আপনাদের পাশে থাকব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলার সদস্য ও ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ,মওলানা ছৈয়দ উল্লাহ ফারুকি সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













