চৌফলদন্ডীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

0
7

কক্সবাজার খবর ডেস্কঃ

চৌফলদন্ডীতে শাহেনা আক্তার(২২)  নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা  এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেয়ের পিত্রালয়ে। আত্মহত্যাকারী নারী ছৈয়দ নুরে কন্যা বলে জানা গেছে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে ঈদগাঁও পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ফয়েজ উদ্দীন উদ্দিনের ছেলে ফয়সাল নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল, সেই প্রেমকে বাস্তবে রূপ নিতে বিবাহ সম্পাদন করেন। তাদের মধ্যে প্রায় ১০ মাস মত সংসারও হয়, পারিবারিক কলহের জের ধরে মেয়ে শাহেনা পিত্রালয় চলে যায়। সেখানে বাড়ির সদস্যদের অগোচরে রুমে ভীমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে বাড়ির সদস্যরা দেখতে পেয়ে শোর চিৎকার করলে প্রতিবেশীরা এসে স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামানকে জানালে ঘটনাস্থলে পাঠানো হয় একদল পুলিশ। তদন্ত কেন্দ্রের টু-আইসি সনজিত চন্দ্র নাথ ও এএসআই বিলাস সরকারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান  জানান, কি কারনে আত্মহত্যা করেছে তাৎক্ষণিক জানা যায়নি। তাদের স্বজনদের কাছ থেকে বিস্তারিত নেওয়া হচ্ছে। ভিকটিমের পরিবার মামলা করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেটেকনাফে ইয়াবা,নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মহিলা আটক
পরেকক্সবাজার শিশু একাডেমির কন্যা শিশু সমাবেশ, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান