কাউয়ারখোপ বিএনপির নেতা শাহিনের পিতার মৃত্যুঃ লুৎফর রহমান কাজলের শোক

0
7

 

কাউয়ারখোপ বিএনপি’র যুগ্ন-আহবায়ক মোহাম্মদ শাহিন আলমের পিতা সাবেক মেম্বার নুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী………. রাজিউন। ২৭ অক্টোবর  রবিবার সকাল ১১ টায় কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সাওদাগর পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

আজ মাগরিবের নামাজের পর সওদাগর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।

এদিকে বিএনপি নেতা শাহিন আলমের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন

আগেরোহিঙ্গা সংকটে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে
পরেরামুতে ডাকাতি, অপহরন সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার