
নুর মোহাম্মদঃ
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির এক অসহায় ব্যক্তির ভোগ দখলীয় জায়গা জবর দখলের পায়তারা করছে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। এতে অসহায় হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে পুর্ব উমখালীর মোক্তারবাপের পাড়া এলাকার মৃত ছুরুল আলমের পুত্র ওসমান গণি। ওসমান পরিবারের দাবী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব উমখালী জিনেরঘোনা এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত উমখালী মৌজার বি,এস খতিয়ান নং-৩০৮, বি, এস, দাগ নং-৩৮৬১, ৩৮৬২ জমিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বাগান সৃজন করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে রয়েছেন। এব্যাপারে জবরদখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে রামু থানা অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগও দায়ের করেছিলেন।
সম্প্রতি জমির দাম বৃদ্ধি পাওয়ায় ওই জায়গার প্রতি লুলোপ দৃষ্টি পড়ে স্থানীয় পূর্ব উমখালী মোক্তারবাপের পাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র সন্ত্রাসী ও ভূমিদস্যু ফোরকান আহমদ, করিম বকসু, মোঃ জলিল চক্রের।
ওই ভূমিদস্যু চক্রটি নিরহ ওসমান গণি গংদের ৩০ শতক জমি ঘেরা-বেড়া দিয়ে জোরপূর্বক দখলে নিয়ে নেয়। এনিয়ে স্থানীয় ভাবে একাধিক বিচার শালিস হয়। কিন্তু তাতেও ভূমিদস্যু সন্ত্রাসী ফোরকান আহমদ গং দের কবল থেকে ওই জমি উদ্ধারে ব্যর্থ হন। জমি দখলে নিয়ে ওই স্থানে তারা সীমানা দেয়ালও দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। বর্তমানে নানা হুমকি ধমকি দিয়ে আসছে সন্ত্রাসী চক্রের অন্যতম হোতা পূর্ব উমখালীর মোক্তারবাপের পাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র ফোরকান আহমদ ও তার ভাই করিম বকসু, মোঃ জলিলসহ আরও ১৫/২০জনের সিন্ডিকেট। এই অবস্থায় অসহায় হয়ে ওসমান গং ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি উদ্ধারে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে ওসমান বলেন, এ অবস্থায় আমি কোথায় যাব, কি করব দিশেহারা হয়ে পড়েছি। আমি আমার জায়গার সুরক্ষায় প্রশাসনের সুনজর কামনা করছি।













