
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে রামুতে সৌহার্দ্য -১৩ ব্যাচের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার ১ম ধাপে রামুর ফঁতেখারকুল, চাকমারকুল, রাজারকুল ও জোয়ারিয়ানালার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাইদ রবিন, সাইফুল ইসলাম সায়েম, তামজিদুল ইসলাম, মুজিবুর রহমান, তানজিদুর রহমান, মোঃ রুবেল,তারেকুর রহমান, মোঃ আলাউদ্দিন, সাগর শর্মা, কায়ছার হামিদ, আতাউল রশিদ।
সংগঠনের উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে কর্মহীন হতদরিদ্রদের মাঝে তাদের এ সহায়তা অব্যাহত থাকবে । পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।













