রামু রাজারকুলে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

0
5

 

বার্তা পরিবেশকঃ

রামু রাজারকুলে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।কক্সবাজার -রামু-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর উদ্যোগে রাজাকুল ইউনিয়নে গঠিত করোনা সহায়তা তহবিল থেকে ১শত করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ২য় তম ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোজ সোমবার (১৩এপ্রিল) বিকাল ০৩ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এশিয়ান টেলিভিশনের রামু উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল হক সিকদার ও রাজারকুল কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন বাঙালীর নেতৃত্বে, পরিত্যক্ত মধ্যম রাজারকুল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চৌকিদার পাড়া ও কাঁঠালিয়া পাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ১শত অসহায় পরিবারের মাঝে ৫কেজি করে চাল বিতরণ করা হয়।

 

 

এসময় সাংবাদিক নুরুল হক সিকদার বলেন- আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ও জাফর আলম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা রাজারকুল ইউনিয়নে গত ৭মার্চ রাজারকুল করোনা সহয়তা নামে একটি তহবিল গঠন করা হয়,উক্ত তহবিল থেকে আমরা রাজারকুলের অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করে যাচ্ছি।

ত্রাণ বিতরণকালে উপস্হিত ছিলেন রাজারকুল ইউনিয়নের ৪,৫,৬,ওয়ার্ডের মহিলা মেম্বার আলপনা বড়ুয়া,রাজারকুল ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি সুরুত আলম, রাজারকুল ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন,বাঙালী,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রানা,ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আমিন সহ প্রমুখ।

আগেরামুতে কর্মহীন অসহায়দের মাঝে সৌহার্দ্য -১৩ ব্যাচের খাদ্য সামগ্রী বিতরণ
পরেঢাকা ফেরত এনজিও কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাটালেন উখিয়ার ইউএনও