ফতখাঁরকুল পরিষদে দেড়শতাধিক পরিবহণ ও দর্জি শ্রমিকদের মাঝে চাল ও সবজি বিতরণ

0
4

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সহযোগিতায় রামু (সদর) ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে করোনায় কর্মহীন পরিবহণ শ্রমিক ও দর্জিসহ দেড় শতাধিক পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়। জানা যায় ২৭ ও ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা উপ-প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ আলাউদ্দিন খাঁন,সচিব নিরোধ বরণ পালসহ সাংবাদিক,ইউপি মেম্বার দফাদার ও গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ফরিদুল আলম বলেন,করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও লক ডাউনে মানুষকে ঘরে রাখার জন্য সরকারের উপহার সামগ্রী (জি.আর) সরকারের নির্দেশনা মোতাবেক
রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে রামু লাইন,কক্স লাইন,জীপ,মাইক্রেবাস ও দর্জি সহ দেড় শতাধিক পরিবারের মাঝে ১০কেজি চাল ও ১কেজি সবজি বিতরণ করা হয়।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব দূর্যোগের করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেবার আগেই জরুরি সরকারি নিদর্শনা মেনে চলার অনুরোধ জানান সবাইকে।

আগেদীর্ঘ আয়ু পেলেন না দীর্ঘতম মানব জিন্নাত আলী
পরেআবারো ১হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করলেন রামুর সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম