
এম,আবদুল্লাহ আল মামুন,রামু
রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়নে করোনা পরিস্হিতিতে সংকটে পড়া ১৬ শত দুঃস্হ অসহায় পরিবারকে নিরবে ত্রান সহায়তার পর আবারো ২য় দফায় ১হাজার পরিবারেরর মাঝে ত্রান সহায়তায় এগিয়ে আসলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্রো কোং।
গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুঃস্হ,অসহায়দের মাঝে এসব ত্রান বিতরন করা হয়।
জানাগেছে এবারের ত্রাণ বিতরনে করোনা ভাইরাসে বিপর্যস্হ অসচ্ছল সি,এন,জি, টমটম ও বাস শ্রমিকদের ও অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিতরণ কৃত এসব ত্রানের মধ্যে রয়েছে চালও ছোলা।
রামু সদর ইউনিয়নে একসময় অত্যন্ত সুনামের সহিত দায়ীত্ব পালন করা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্রো কোং বলেন, এমনিতেই পবিত্র রমজান মাস তার মাঝে করোনা ভাইরাসে শংকায় পুরো এলাকার সর্বশ্রেনীর মানুষ বিপর্যস্হ। সে বিবেচনায় কোন প্রকার
উদ্দেশ্যে ছাড়া-ই তিনি নিজ্স্ব উদ্যেগে গত ২১ এপ্রিল থেকে ৩ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেন।
পরে অবশ্যই প্রয়োজনের তাগিদে আরো ৫ শত পরিবার বাড়িয়ে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণের করে আসছে।
সাংবিধানিক ভাবে কোন দায়ীত্বে না থেকে ও চরম এই দুর্দিনে একই সাথে এলাকার এতগুলো পরিবারের মাঝে সহায়তায় এগিয়ে যাওয়া কে সর্বস্হরের মানুষ ভালো উদ্যেগ বলে অভিমত ব্যক্ত করেছে।













