
নিজস্ব প্রতিনিধি, রামুঃ
রামুতে দীর্ঘ দিনের ভিটে বাড়ির বিরোধকে কেন্দ্র করে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৭মে রবিবার বিকাল ৪টায় রামু উপজোলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া গ্রামে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বসতঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবার। তাদের মাঝে বিরাজ করছে উদ্বেগ ও উৎকন্ঠা।
ক্ষতিগ্রস্থ জাফর আলম জানান , দীর্ঘদিন ধরে মধ্যম মেরংলোয়া গ্রামের মৃত রহিম আলীর পুত্র জাফর আলম এর সাথে একই এলাকার চান মিয়ার পুত্র মোক্তার আহাম্মদ এর বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধকে কেন্দ্র করে মোক্তার আহাম্মদ এর গ্রুপ বিভিন্ন সময় জাফর আলমের পরিবারের উপর হামলাসহ নানা ভাবে হয়রানী করে আসছিলেন। এ বিরোধ এর সুত্র ধরে জাফর আলম এর পরিবার কে বসত ভিটা থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পুর্ব পরিকল্পনা মতে মোক্তার আহাম্মদ ও তার ছেলে মহি উদ্দিন এর নেতৃত্বে ১২/১৪ জনের শশ্বস্ত্র গ্রুপ সংঘবদ্ধ হয়ে ভাংচুর চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা জাফর আলম এর পুত্র লিয়াকত আলী বাপ্পী ও তার পুত্র বধু সন্ত্রাসীদের বাধা দিলে তাদের কে ব্যাপক মারধর করে বলে জানা গেছে। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনেন। ঘটনার পরপরই রামু থানা পুলিশ এর এসআই আনোয়ারুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জাফর আলম মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। ভুক্তভোগী জাফর আলম জানান, দীর্ঘদিন ধরে মোক্তার আহাম্মদ এর সাথে আমার বসত ভিটে নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের কাছে বিচার প্রক্রিয়াধীন থাকলেও তারা বিচারে প্রতিনিয়ত অনুপস্থিত থাকে। বর্তমানে এই ঘটনায় বিজ্ঞ আদালতেও মামলা চলমান রয়েছে। এরপরেও মোক্তার আহাম্মদ এর লোকজন আইন কানুনকে তোয়াক্কা না করে পেশিশক্তির মাধ্যমে সন্ত্রাসী কায়দায় বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা বসত ভিটার গাছপালা কর্তন করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। তিনি এঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক সন্ত্রাসীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। স্থানীয় ইউপি মেম্বার লিটন বড়ুয়া জানান, তাদের মধ্যে উভয় পক্ষে দীর্ঘদিন ধরে বসত ভিটে নিয়ে বিরোধ চলে আসছে। তবে আগুন লাগার ঘটনাটি শোনার পর আমি সঠিক বিষয়টি জানতে খবরা খবর নিচ্ছি। প্রতিবেশী আছিয়া আক্তার জানান, তাদের দীর্ঘদিনের বসত ভিটার বিরোধকে কেন্দ্র করে দিন দুপুরে জফর আলম এর বাড়িতে মোক্তার আহাম্মদ এর লোকজন আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।
রামু থানার এসআই আনোয়ারুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সচেতন মহল করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে অত্যান্ত ন্যাক্কার জনক বলে মনে করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।













