
সিবিকে ডেস্কঃ
ককসবাজার সদর মডেল থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার জনৈক আবু তৈয়ব এর ছেলে কাইসার (২৪)’ কে অজ্ঞাতনামা ব্যক্তিরা খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল গোলক সওদাগরের ঘোনা এলাকাস্থ আব্দুস সালাম এর ধানক্ষেতে গলাকটিয়া (জবাই করা) হত্যা করে । উক্ত সংবাদ পাইয়া সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) আনছারুল হক সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করিয়া ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে মৃতের পিতা বাদী অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একখানা এজাহার দায়ের করিলে কক্সবাজার সদর মডেল থানায় একখানা হত্য মামলা রুজু করা হয়। উক্ত মামলারটি এসআই (নিরস্ত্র) আনছারুল হক এর উপর তদন্তভার অর্পন করা হয়।
মানণীয় পুলিশ সুপার, ক·বাজার মহোদয় এর সঠিক দির্ক নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত¦বধানে অফিসার ইনচার্জ ক·বাজার সদর মডেল থানার নেতৃত্বে হত্যার কান্ডের পর হইতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অদ্য ১৭/০৫/২০২০ইং তারিখ অফিসার ইনচার্জ ক·বাজার সদর মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, এসআই (নিরস্ত্র) আনছারুল হক, এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসাইন, এসআই (নিরস্ত্র) তীথংকর দাস, এসআই (নিরস্ত্র) তৈমুর ইসলাম, পিএসআই মোঃ সাখাওয়াত, পিএসআই ইখতিয়ার আহমদ, এএসআই (নিরস্ত্র) বাবলু দে, এএসআই (নিরস্ত্র) রাশেদ খাঁন, এএসআই (নিরস্ত্র) মাসুম হোসেন, এএসআই (নিরস্ত্র) বাবুল মিয়া, কং/৮৯২ রাজু আহমদ, কং/১১৬৯ মেহেদী হাসান, কং/১৪১৯ আসাদুজ্জামানসহ অভিযান পরিচালনা করিয়া রাত ০১.০০ ঘটিকার সময় ক·বাজার সদর মডেল থানাধীন পিএমখালী ইউপিস্থ ০৩ নং ওয়ার্ডের পইল্লাকাটা এলাাকায় হইতে হত্যকান্ডে জড়িত ১। মোঃ ফারুক (২২) পিতা-আলী আকবর, মাতা-রেহেনা বেগম, ২। মজিবুল করিম (২২) পিতা-আবুল কালাম, মাতা-শবে মেরাজ, উভয় সাং-তোতকখালী, সিকদার পাড়া @ পইল্লাকাটা, ০৩ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, ৩। আবুদল করিম (২৫) পিতা-মৃত আব্দুস সালাম @ বার্মাইয়া আব্দুস সালাম, মাতা-লায়লা বেগম, সাং-ছনখোলা, মধ্যম মাদলিয়া পাড়া, ০২ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, ৪। শাহজাহান (২৭) পিতা-লাল মোহাম্মদ, মাতা-দিলদার বেগম, সাং-তোতকখালী, সিকদার পাড়া @ পইল্লাকাটা, ০৩ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, সর্ব থানা ও জেলা-ক·বাজারদের হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও আসামীদের কাছ হইতে আরো অবৈধ আগ্নেয়াস্ত্র ০২টি এলজি, ০২ রাউন্ড তাজা কার্র্তুজ, রামদা, কিরিচ উদ্ধার করা হয়। আসামীদেরকে প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত আসামীদের মধ্য হইতে ০২ জন আসামী সেচ্ছায় বিজ্ঞ আদালতে তাহাদের নিজেদের অপরাধ শীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ যে, উক্ত মামলার ভিকটিম কাইসার (২৪) এর চাচাত মামা জনৈক বেদারুল এর পরিকল্পনায় আসামীরা হত্যা করিয়াছে মর্মে শিকার করে।













