
আবদুল করিম বিটু:
কক্সবাজারের পেকুয়া উপজেলার নুর মোহাম্মদ(২৬) নামে এক প্রবাসীওমানে মাসকট শহরের হামিরিয়া আত্মহত্যা করেছে বলে জানা যায়।সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে সে নিজ বাসায় রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সূত্র জানায়।নিহত ওই প্রবাসী পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী সবজীবনপাড়ার নুরু ছেলে নুর মোহাম্মদ। কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি, তবে তার সহপাঠীরা জানান গত কয়েকদিন ধরে শরীরের জ্বর নিয়ে সে অসুস্থতা বোধ করছিল। সর্বশেষ গতকাল ডাক্তারও দেখায়,ডাক্তার দেখানোর পর তাকে বেশি চিন্তিত দেখাচ্ছিল।বর্তমানে তার মৃতদেহ ওমানের মাসকট শহরের স্থানীয় পুলিশ উদ্ধার করে থানা নিয়ে যায়।













